ফোনের জন্য নানীকে হত্যা করল যুবক!


৯০ বছর বয়সী একজন বৃদ্ধা তার নাতীর ফোন ভুল করে ভেঙ্গে ফেলার কারণে মৃত্যুর মুখে পতিত হলেন। তাকে একটি কাঠের তক্তা দিয়ে আঘাত করা হয়।
গত সোমবার রাতে ২২ বছর বয়সী যুবক তার মোবাইল ড্রয়িং রুমে চার্জে লাগিয়ে রাখেন। তারা ভারতের বানাসানকারি এলাকার বাসিন্দা। বয়স হবার কারণে চোখে কম দেখতেন ৯০ বছর বয়সী সেই বৃদ্ধা। তিনি মোবাইল দেখেন নি, তাই ভুল করে তার হাত লেগে তা টেবিল থেকে নিচে পড়ে যায় এবং মুহূর্তেই ভেঙ্গে যায়।
তখন পাশের কক্ষে থাকা শিবরাজ এই আওয়াজ শুনে দৌরে আসে। তিনি এসে দেখেন মোবাইল ভেঙ্গে সেই স্থানে পড়ে আছে। তখন কাঠের এক তক্তা নিয়ে তিনি তার নানীর ঘাড়ে আঘাত করেন। তিনি ব্যথায় সেখানে পড়ে যান। ঘরের বাকি সবাই শিবরাজকে বকাবকি করেন এবং নানীকে অন্য কক্ষে নিয়ে যেয়ে সেবা শুশ্রূষা করেন। তারপর রাতে তিনি ঘুমিয়ে পড়েন।
কিন্তু পরদিন সকালে তাকে ডাকাডাকি করলেও আর কোন শব্দ করেনি তিনি। সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।–সুত্র: ইন্ডিয়া টাইম্স।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













