বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘প্রত্যেক পশুর হাটে সিসি ক্যামেরা বসাতে হবে’

নওগাঁ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশু কোরবানীর হাটে যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত না হয় এবং সুষ্ঠুভাবে পশু কেনাবেচা করা যায় সেজন্য নওগাঁ জেলা পুলিশের আয়োজনে জেলার হাট ইজারাদারদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিতি হয়েছে।

বুধবার বেলা ১১ টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম হাট ইজারাদারদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক পশুর হাটে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার নিজ দায়িত্বে বসাতে হবে। কোরবানী পশুর হাটে অজ্ঞান পার্টি, মলম পার্টির বিরুদ্ধে ডিজিটাল ব্যানারের মাধ্যমে প্রচারণা অব্যাহত রাখতে হবে। প্রতিটি পশুর হাটে জনসচেতনতামূলক স্লোগানসহ ডিজিটাল ব্যানার স্থাপন করতে হবে। রাস্তায় কোন প্রকার চাঁদাবাজি করা যাবে না। কোরবানী পশুর হাটে যেন অসুস্থ গরু না ওঠে সেজন্য ভেটানারী ডাক্তার দ্বারা চেকিং এর মাধ্যমে তা নিশ্চিত করতে হবে। পশুর হাটের চৌহদ্দী নির্মাণ করতে হবে এবং অবশ্যই মেইন রোডকে পশু মুক্ত রাখতে হবে।

এছাড়াও তিনি জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি কোরবানীর পশুর হাটে জাল টাকা সনাক্তকরণে মেশিন স্থাপন, পুলিশ কন্ট্রোলরুমের মাধ্যমে হাটের সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং কোরবানী পশুর হাট থেকে ফেরার পথে প্রয়োজনীয় মানি এস্কট ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানান।

উক্ত মতবিনিময় সভায় হাট ইজারাদার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও পূর্ব) মুহাম্মদ রাশিদুল হক, ফারজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, মোঃ মোসলেম উদ্দিনসহ আরো অনেকে এবং নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত