প্রথমবারের মতো ইসলামি ফ্লাইট
ইসলাম ধর্মের অনুশাসন মেনে মালয়েশিয়ায় চালু হয়েছে প্রথমবারের মতো ইসলামি ফ্লাইট। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ১৫০ জন যাত্রী নিয়ে ‘রায়ানি এয়ার’-র একটি বিমান দেশটির পর্যটন কেন্দ্র ‘লাঙ্গাওয়ি’তে গেছে।
বিমানটির মহিলা ক্রুদের সবাই হিজাব বা ইসলামি পোশাক পরে যাত্রীদের সেবা দিচ্ছেন। বিমান কর্তৃপক্ষ সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করছে। কোনো ধরনের মদ সরবরাহ করা হচ্ছে না। এছাড়া যাত্রা শুরু হচ্ছে কুরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে।
বর্তমানে ‘রায়ানি এয়ার’ দু’টি বোয়িং-৭৩৭ বিমানকে এ ক্ষেত্রে কাজে লাগাবে। ভবিষ্যতে এ ধরনের ইসলামি ফ্লাইটের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













