বাংলাদেশ ভ্রমণে আবার সতর্কবার্তা অস্ট্রেলিয়ার
বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য আবার ভ্রমণ সতর্কবার্তা দিয়েছে অস্ট্রেলিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মঙ্গলবার হালনাগাদ করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে, অতীতে বাংলাদেশে বেশ কিছুসংখ্যক সন্ত্রাসী হামলা হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো জঙ্গিবাদী ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে। ওই গোষ্ঠীগুলোর কয়েকটি পশ্চিমা-বিরোধী দৃষ্টিভঙ্গি পোষণ করে।
সতর্কবার্তায় আরও বলা হয়, “বড়দিন ও নতুন বছর উপলক্ষে ছুটির সময়ে উন্মুক্ত স্থানে যাওয়ার সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত অস্ট্রেলিয়ানদের। আরও হামলা হতে পারে পশ্চিমা স্বার্থের বিরুদ্ধেও। সতর্কতার মাত্রা পরিবর্তিত হয়নি। আপনার (অস্ট্রেলিয়ান) উচিত বাংলাদেশে উচ্চমাত্রার সতর্কতা অনুসরণ করা।”
এর আগে গত নভেম্বর ও অক্টোবরে দুই দফা সতর্কবার্তা জারি করেছিল অস্ট্রেলিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













