প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ বুলগেরিয়ার উদ্দেশ্যে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল ওমেন লিডারস ফোরাম-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন। আজ রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা যাত্রা করেন। তাদের বহনকারী বিমানের ফ্লাইটটি বিকাল ৪টা ১৫ মিনিটে (লন্ডন সময়) লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
ফোরামে অংশ নেয়া ছাড়াও প্রধানমন্ত্রী বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন। ১৮ মে প্রধানমন্ত্রী লন্ডন থেকে সোফিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। ওই দিন বিকালে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে অনুষ্ঠেয় গ্লোবাল ওমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
২১ মে ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













