বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ড্রাইভারের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে স্ত্রীকে হত্যা করে মতিন

শেরপুর পৌরশহরের ধুনট মোড় এলাকায় নিজ ঘরে জবাই করে হত্যার শিকার হওয়া গৃহবধু শারমিন আক্তার তনি হত্যাকান্ডের ৩ সপ্তাহ পর মুল রহস্য উৎঘাটনের পাশাপাশি এর সঙ্গে জড়িত স্বামী আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর থানা সুত্রে জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের তাঁতরা গ্রামের মৃত আমজাদ হোসেন মেম্বারের ছেলে আব্দুল মতিনের সাথে পৌর শহরের ধুনটমোড় এলাকার শফিকুল ইসলাম তারুর মেয়ে শারমিন আক্তার তনির ৯ বছর আগে বিয়ে হয়। শ্বশুড়ের মৃত্যুর পর স্বামী স্ত্রী মিলে ধুনটমোড় এলাকার হাফিজার প্লাজার তৃতীয় তলায় বসবাস করা অবস্থায় গত ২৩ এপ্রিল দুপুরে ধুনট মোড়ের ওই বাড়ি থেকে থানা পুলিশ তনির গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে তার স্বামী আব্দুল মতিন পলাতক ছিল। এ ব্যাপারে নিহতের ছোট বোন তিথি ভগ্নিপতি আব্দুল মতিন ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে আব্দুল মতিনের পিতা নির্বাচনের আগের দিন স্ট্রোক করে মারা গেলেও সে পিতার লাশ দাফনে আসেনি। গতকাল ১৩ মে পিতার কুলখানিতে হাজির হলে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই বুলবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাতে অভিযান চালিয়ে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার ও এর কারণ বর্ণনা করেন। মতিন জানান, তার স্ত্রীর সঙ্গে খন্দকারপাড়ার জনৈক ট্রাক চালক শামীমের পরকিয়া সম্পর্ক ছিল। গত ২২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে এসে বিছানায় স্ত্রী তনি ও ট্রাক চালক শামীমকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। শামীম পালিয়ে গেলে তিনি তনিকে এ ব্যাপারে প্রশ্ন করেন। তখন তনি তাকে বলেন, ‘তার বাড়িতে তিনি যাকে ইচ্ছা তাকে নিয়ে থাকবেন। তোমার ভাল না লাগলে এসো না।’

এ কথায় মতিন ক্ষিপ্ত হয়ে লোহার পাইপ দিয়ে তনির মাথায় আঘাত করেন। তনি জ্ঞান হারিয়ে ফেললে মতিন ঘরে থাকা চাকু দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। এরপর দুই সন্তানকে তাঁতরা গ্রামে বাবা-মার কাছে রেখে আত্মগোপন করেন।

বগুড়ার সিনিয়র এএসপি (মিডিয়া) গাজিউর রহমান জানান, শেরপুরের তাঁততা গ্রামের আমজাদ হোসেন মেম্বরের ছেলে আবদুল মতিন (৩৫) প্রায় ৯ বছর আগে প্রেমের সূত্রে পার্শ্ববর্তী ধুনট মোড় খন্দকারপাড়া এলাকায় শফিকুল ইসলাম তারুর মেয়ে শারমিন আক্তার তনিকে বিয়ে করে। তাদের তাসিন (৭) ও তাহনা (৩) নামে দুই সন্তান রয়েছে।

তারুর মৃত্যুর পর মেয়ে ও জামাই তার বাড়িতে বসবাস শুরু করে। মতিন মাদকাসক্ত ও কোনো কাজ না করায় তার সাথে স্ত্রী তনির সম্পর্কের অবনতি ঘটে। গত ২৩ এপ্রিল সকালে শয়ন ঘরে তনির গলাকাটা লাশ দেখে স্বজনরা পুলিশে খবর দেন। ওইদিন সন্ধ্যায় মতিনের দুই সন্তানকে পুলিশ উদ্ধার করেন।

মতিন পলাতক থাকায় ও আলামত দেখে পুলিশ নিশ্চিত হয় যে, এ হত্যাকাণ্ডের সঙ্গে মতিন জড়িত। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহতের বোন তাসমিয়া তন্ময় আকতার শেরপুর থানায় ভগ্নিপতি মতিনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম জানান, দুপুরে মতিনকে স্বীকারোক্তি রেকর্ডে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত