বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রী কাল সিলেট যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের নবনির্মিত ১১৩ম পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আগামীকাল বুধবার সিলেট যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী কাল সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার পর প্রথমে নগরীর আম্বরখানায় দরগাহ্ মহল্লায় হযরত শাহজালাল (রাঃ) এর মাজার জিয়ারত করবেন।

তিনি এখান থেকে নগরীর উপকণ্ঠে কাদিমনগরে যাবেন এবং সেখানে হযরত শাহ্পরান (রাঃ) এর মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের নবনির্মিত ১১৩ম পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী বিকেলে বিমানের ফ্লাইটে ঢাকা ফিরবেন।

বিকেলে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে তার ভাষণ দেয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই কর্মসূচি বাতিল করেন।

নির্বাচন কমিশন গত ২০ নভেম্বর সিলেট জেলা পরিষদ নির্বাচন ঘোষণা করেন। আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এ সময়ের মধ্যে কোন রাজনৈতিক দল সমাবেশ করতে পারবে না।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ২৩ নভেম্বরের সমাবেশ বাতিল করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ