বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রবল খরায় মাটি খুঁড়ে জীবন তুলে আনলেন কেরলের মহিলারা

এ যেন সমুদ্র মন্থন করে অমৃত তুলে নিয়ে আসার মতো অথবা তার চেয়েও কঠিন। পুরানের সেই অমৃত ছিল অমরত্বের সঞ্জীবনী। আর বাস্তবে কেরলের প্রমীলা বাহিনী কার্যত জীবন তুলে নিয়ে এসেছেন পৃথিবীর গর্ভ থেকে। জীবন থাকলে তবে তো অমরত্ব, তাই বোধ হয় সমুদ্র মন্থনের চেয়েও মেহনত ও প্রয়োজনীয়তার নিরিখে এগিয়ে একুশ শতকের কেরল। কিন্তু ঠিক কী করেছেন কেরলের নারী শক্তি?

বারংবার ধোঁকা দিয়েছে বৃষ্টি। তাই প্রবল খরায় শুকিয়ে খটখটে হয়ে গিয়েছিল কেরলের পালাক্কড জেলা। ফুটিফাটা মাঠ ঘাট, কোথাও এতটুকু জল থাকলেও তা নিমেষে উধাও হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতেই এগিয়ে আসেন কেরলের একদল মহিলা। অপটু হাতেই খুঁড়তে শুরু করেন কুয়ো। আর তারপর এক এক করে একশো আশি।

২০১৬ সালের অক্টোবরে যখন কাজে হাত দেন, তখন কূপ খননের বিন্দু বিসর্গ জ্ঞানও ছিল না তাঁদের। কথায় বলে, প্রয়োজনই সৃষ্টি-সৃজনের জননী। এক্ষেত্রেও ঠিক তাই। আজ, ১৮০টি কুয়ো খুঁড়ে খড়াক্রান্ত মানুষদের জীবনের পরশ দিয়েছেন ওই মহিলারা।

স্বশিক্ষিত কূপ খননকারী হিসাবে আজ তাঁরা এবিষয়ে রীতিমতো ‘বিশেষজ্ঞ’। স্বীকৃতি এসেছে সরকারের তরফেও, তাঁরা এখন পারিশ্রমিক পান MGNREGA প্রকল্পের মাধ্যমে। কিন্তু এসব নেহাতই সরকারি ও প্রশাসনিক বিষয়। সমাজকে যা মুগ্ধ করেছে তা হল জীবন বাঁচাতে ‘জীননী’দের এই জীবনপণ লড়াই।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প