প্রেমিকাকে আড়াই কোটি রুপির গাড়ি উপহার দেওয়া সেই প্রেমিক গ্রেপ্তার


ভালোবাসার মানুষের জন্য কত কিনা করে মানুষ। ভারতের এক যুবক তেমনি প্রেমিকার জন্মদিনে উপহার হিসেবে দিতে আড়াই কোটি রুপি মূল্যের একটি অডি গাড়ি কিনেছেন। কিন্তু প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে মুম্বাই বিমানবন্দর থেকে গত শুক্রবার সাগর থাক্কার (২৪) নামে ওই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, বিলাসবহুল ওই গাড়িটি যে সে ব্যক্তির নয় ‘অডি আর৮’ নামের গাড়িটি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে কেনা। সাগর আলোচিত ওই গাড়িটি গত বছরের মে মাসে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে থেকে কেনেন। তবে সাগর সম্পর্কে কিছুই জানতেন না কোহলি বলে দাবি পুলিশের।
এদিকে, পুলিশ জানিয়েছে ভারতের একটি কল সেন্টার থেকে অন্তত ৩০০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ লুটের পরিকল্পনাকারী হিসেবে সাগরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া প্রেমিকার জন্য কেনা গাড়িটিও আহমেদাবাদ থেকে জব্দ করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













