বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কুড়িয়ে পাওয়া শিশুকে মায়ের কোল দিল ফেসবুক

চাঁদপুরের উত্তর মতলব এলাকার আড়াই বছরের শিশু আফরিন জাহান নিখোঁজ ছিল শনিবার দুপুর থেকেই। এখানে সেখানে শিশুটির সন্ধান করছিলেন পাগলপ্রায় বাবা-মা আর স্বজনরা। পরে একজন জানালো ফেসবুকে শিশুটির ছবি প্রকাশ হয়েছে। সে আছে চাঁদপুর শহরে। এরপর গভীর রাতে পরিমরি করে বাবা-মা ছুটলেন শহরে। রাত আড়াইটায় চাঁদপুর মডেল থানা থেকে শিশুটিকে নিয়ে ফিরলেন বাড়িতে।

শনিবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় সৌদিয়া সিটির সামনে শিশুটিকে পাওয়া যায়। মা-বাবার কাছে যাবে বলে শিশুটি ক্রগাগত কেঁদে চলছিল। স্থানীয় দুই জন আইনজীবী দেখতে পেয়ে ফুটফুটে শিশুটিকে উদ্ধার করে। কিন্তু শিশুটি তার পরিচয় বলতে পারার মত কথা শেখেনি এখনও। কে তার বাবা, কে মা, সে কীভাবে এখানে এলো, তার কিছুই জানতে পারছিল না স্থানীয়রা।

পরে শিশুটিকে উদ্ধার করা আইনজীবী ফয়সাল ও মোবারক হোসেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সঙ্গে যোগাযোগ করেন। তার পরামর্শে চাঁদপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয় শিশুটিকে। পরে থানায় সাধারণ ডায়েরি করে তাদের তত্ত্বাবধানে নিয়ে যান শিশুটিকে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির তিনটি ছবি পোস্ট করেন একজন। আর তখনই তার বিষয়টি ছড়িয়ে পড়ে চাঁদপুরে। জানতে পারেন শিশুটির বাবাও।

ফেসবুকে নিজের ছেলের ছবি দেখে ছুটে আসেন বাবা নজরুল ইসলাম ও মা ফাতেমা আক্তার। তাদের বাড়ি একই জেলার মতলব উত্তর এলাকায়। সেখানকার প্রধানিয়া বাড়িতে থাকেন তারা।

বাবা-মা এসেছে জানিয়ে জিম্মাদারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তারা শিশুটিকে নিয়ে আসে থানায়। রাত আনুমানিক আড়াইটার দিকে চাঁদপুর মডেল থানা থেকে শিশুটিকে বুঝে নেন তার বাবা-মা। তারাই যে শিশুটির বাবা-মা সেটির পরীক্ষাও দিতে হয় এই দম্পতিকে। থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেন শিশুটিকে বাবা-মায়ের কাছে তুলে দেন।

বাবা মা জানান, শিশুটির নাম আফরিন জাহান। তবে শিশুটি কীভাবে সেখানে গেলো সেটি তারা বলতে পারেননি। তারা জানান, শনিবার দুপুর থেকেই তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নানান জায়গায় খোঁজাখুঁজি করে হয়রান হচ্ছিলেন তারা। এর মধ্যে একজন ফেসবুকে তার মেয়ের ছবি দেখান তাকে। এরপর তারা শহরে ছুটে আসেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল্লাহ অলি বলেন, ‘আমাদের ধারণা, পাচারকারী চক্র শিশুটিকে নিয়ে এসেছিল। কোনো কারণে বেকায়দায় দেখে হয়ত তাকে ফেলে রেখে গেছে। মেয়েটি বাবা-মায়ের কোলে ফিরে যাওয়ায় আমরা খুশি হয়েছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত