সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমের ফাঁদে ফেলে

প্রেমের ফাঁদে চোর ধরল পুলিশ। পশ্চিমবঙ্গের জগদ্দল থানার পাতা জালে ধরা পড়েছে আন্তঃরাজ্য মোবাইল চুরি চক্রের ৬ দুষ্কৃতিকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল।

জগদ্দল থানার দুই লেডি কনস্টেবলের প্রেমের অভিনয়ের ফাঁদে ধরা পড়ে ওই দুষ্কৃতিকারীরা।`

বড় খুঁতখুতে। অন্য জিনিস ছুঁয়েও দেখে না। টার্গেট কেবল দামি মোবাইল, ল্যাপটপ আর এলসিডি টিভি। কলকাতা আর উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নেটওয়ার্ক। বছর খানেক ধরে দাপিয়ে বেড়াচ্ছিল মোবাইল গ্যাং।

প্রতিদিনই এলাকার বিভিন্ন থানায় অভিযোগ জমা পড়ছে। কিন্তু চোর ধরা পড়ছে না। সোর্স মারফত পুলিশ খবরও পেয়েছে গ্যাং এ আছে কারা। কিন্তু প্রমাণ নেই । অবশেষে রণনীতি পাল্টায় পুলিস।

সোর্স খবর দেয় জগদ্দল থানা এলাকায় মোবাইল গ্যাং-এর কয়েকজন দুষ্কৃতিকারীকে প্রায় দেখা যাচ্ছে। মোবাইল গ্যাংকে পাকড়াও করতে পুলিশের অপরেশন লাভ-এ নেওয়া হয় দুই লেডি কনস্টেবলকে।

দুই সন্দেহভাজন দুষ্কৃতীর সঙ্গে যোগাযোগ করেন লেডি কনস্টেবলরা। শুরু অপারেশন লাভ। দুষ্কৃতিকারীদের সঙ্গে প্রেমের অভিনয় করেন লেডি কনস্টেবলরা।

প্রেমে পড়ে দুষ্কৃতিকারী দুই মহিলা কনস্টেবলকে জানায় তাদের কীর্তির কথাও। এরপরেই গ্রেফতার। গ্রেফতার করা হয়েছে মোবাইল চুরি চক্রের আরো চারজনকে। লাঠি বন্দুক নয়, ভালোবেসেই পুলিশ ধরে ফেলল ৬ কুখ্যাত দুষ্কৃতিকারীকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প