যার কারণে আগের মত নেই তামিম ইকবাল


টাইগার দলের মারকুটে ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবালের স্বপ্ন ছিলো ছেলের বাবা হবার। সেই স্বপ্ন ইতিমধ্যেই পূরণ হয়েছে তার। কিছুদিন আগেই তার স্ত্রী আয়েশার কোল আলো করে এসেছে একমাত্র পুত্র আরহাম।
তবে ছোট্ট অতিথির জন্য অনেক ব্যাপারেই নাকি এখন ছাড় দিতে হচ্ছে তামিমকে। আগের মত নেই বাংলাদেশ দলের এই ক্রিকেটার। বদলে গেছে তার প্রতিদিনকার রুটিন। গণমাধ্যমকে সদ্য বাবা হওয়া তামিম এমনটাই জানিয়েছেন।
তামিম জানান, এটা একটু ঠিক যে বাসায় সবকিছুই একটু সতর্কতার সাথে করতে হয়, কথা বলা, হাঁটাচলা সব কিছুই। আর একজন ঘুমাচ্ছে, আসলে ওকে নিয়েই এখন বেশি চিন্তা ভাবনা আরকি। যখন খুশি তখন আমার স্ত্রীকে নিয়ে বাইরে যেতে পারি না। বাচ্চা ছোট, তাই ওকে নিয়ে গেলেও অনেক চিন্তা ভাবনা করে নিয়ে যেতে হয়। এদিক থেকে একটু স্যাকরিফাইস করতে হচ্ছে।
ছোটবেলা থেকেই ধর্মীয় মূল্যবোধের বিশ্বাস নিয়ে বড় হয়েছেন তামিম। সন্তানের প্রথম বিদেশ সফরের ক্ষেত্রেও তা ফুটে উঠেছে। সন্তানের জন্মের কিছুদিন পরেই স্ত্রী সন্তানকে নিয়ে ওমরাহ পালনে গিয়েছিলেন তামিম ও স্ত্রী।
ছোট্ট আরহামকে আল্লাহর ঘরে নিয়ে যাওয়ার প্রসঙ্গে তামিম বলেন, “আমার সবসময় ইচ্ছা ছিল, আমি যখন প্রথম ওমরাহ গিয়েছিলাম, তখন খুব ভালো লেগেছে ওখানে। আমার ইচ্ছা ছিল আমার বাচ্চা হলে ওকে ওখানে নিয়ে যাবো”।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













