ফখরুলসহ ৪৩ জনের বিরুদ্ধে চার্জশিট


পল্টন থানার একটি নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৩ জনের বিরুদ্ধে পৃথক দু’টি চার্জশিট দিয়েছে পল্টন থানা পুলিশ।
মঙ্গলবার বিকালে ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই তবিবুর রহমান চার্জশিট দু’টি দাখিল করেন।
চার্জশিটে মির্জা ফখরুল ইসলাম ছাড়াও রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমানউল্লাহ আমান, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৪৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বুধবার (০৪ মে) তা আদালতে উপস্থাপন করা হবে।
২০১৪ সালের ২৯ ডিসেম্বর নাশকতা ও বোমা বিষ্ফোরণের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













