বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফিলিপাইনে ডাকাতের হামলায় নিহত ৩৪

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি ক্যাসিনোতে ডাকাতের হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। এক বন্দুকধারী ক্যাসিনোতে এলোপাতাড়ি গুলি ছুড়লে এবং ক্যাসিনো টেবিলে আগুন ধরিয়ে দিলে ওই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওই ক্যাসিনোতে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। খবর রয়টার্সের।

পুলিশ জানিয়েছেন, অজ্ঞাত এক বন্দুকধারী হামলা চালানের পর নিজেই আত্মহত্যা করেছেন। রিসোর্টস ওয়ার্লড ইন্টারটেইনমেন্ট কমপ্লেক্সে বৃহস্পতিবার মধ্যরাতে ওই নাটকীয় ঘটনা শুরুর কয়েক ঘণ্টা পরেই সেখানে ধোঁয়া দেখতে পেয়ে পুলিশ তল্লাশি চালালে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন।

ফায়ার প্রটেকশন সূত্র জানিয়েছে, পুরো কমপ্লেক্সে ধোঁয়া ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন দমবন্ধ হয়ে মারা যান।

রিসোর্টের মালিক জানিয়েছেন, কর্তৃপক্ষ ওই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা হতাহতের খবর পেয়েছেন।

শুক্রবার সকালে হোটেলে একটি রুম থেকে অজ্ঞাত বন্দুকধারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হোটেলের রুমের ভেতরেই নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন।

ওই ঘটনায় কমপক্ষে আরো ৫৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প