ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি


মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও তার আশেপাশের এলাকা। স্থানীয় সময় আজ শুক্রবার ভোর সাড়ে ৪টা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭।
এ ঘটনা প্রসঙ্গে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার রোহতক। কম্পন অনুভূত হয় নয়ডা, গুরগাঁও, ফরিদাবাদে। ঘুমের ঘোরে অনেকেই কম্পন টের পাননি। তবে যাঁরা পেয়েছেন, তাঁরা প্রাণভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আতঙ্কে বেশ খানিক্ষণ বাড়ির বাইরেই অপেক্ষা করতে থাকেন তাঁরা।
তবে এখনও পর্যন্ত এই ঘটনায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি।
সূত্র: জি নিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













