ফের প্রকাশিত হবে হিটলারের ‘মাইন ক্যাম্পফ’


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে এডলফ হিটলারের রাজনৈতিক ম্যানিফেস্টো ‘মাইন ক্যাম্পফ’। জার্মান ভাষার এই নামের অর্থ ‘আমার সংগ্রাম’। হিটলার তার রাজনৈতিক মতাদর্শ হিসাবে বইটি লিখেছিলেন।
সামনের মাসে প্রকাশিতব্য ওই পুস্তিকায় বিশেষজ্ঞদের মতামতও যোগ হবে।মিউনিখের দি ইন্সটিটিউট অফ কনটেম্পোরারি হিস্টোরি জানিয়েছে, প্রথমে চার হাজার বই ছাপানোর পরিকল্পনা করছেন।
বইটিতে সাড়ে ৩ হাজারের বেশি গবেষকদের নোট থাকবে। তবে এই পদক্ষেপের সমালোচনা করছে ইহুদি গোষ্ঠীগুলো। তাদের দাবি, নাৎসি কোন কিছুই আর প্রকাশ করা উচিত নয়।
মাইন ক্যাম্পফ প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালে। এর আট বছর পরই হিটলার ক্ষমতায় আসেন। বিশ্বযুদ্ধ শেষ হবার পর স্টেট অব ব্যাভারিয়া কর্তৃপক্ষের কাছে বইটির সত্ত্ব দিয়ে দেয় মিত্র বাহিনী। এর পর থেকেই তারা বইটির প্রকাশনা নাকচ করে আসছে। জার্মান আইন অনুযায়ী, ৭০ বছর পর বইয়ের মালিকানা সত্ত্ব থাকে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













