ফের ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাংবাদিক শফিক রেহমানকে আরও ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
প্রথম দফা রিমান্ড শেষে শুক্রবার (এপ্রিল ২২) দুপুরে শফিক রেহমানকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
পরে বেলা সাড়ে তিনটায় এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হলে শফিক রেহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
শুনানিকালে শফিক রেহমানের আইনজীবীরা রিমান্ড শুনানি পিছিয়ে দেয়ার আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।
একই সঙ্গে শফিক রেহমানের সঙ্গে তার স্ত্রী ও আইনজীবীর একান্তে ১৫ মিনিট কথা বলার জন্য করা আবেদনও নামঞ্জুর করেন আদালত।
শুনানিতে শফিক রেহমানের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন পুলিশের জিআরও মো. জালালউদ্দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













