বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফ্ল্যাটে স্বামীর ঝুলন্ত লাশ, স্ত্রী পলাতক

সাভারে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এঘটনায় নিহতের স্ত্রী ফরিদা বেগম পলাতক রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার রাতে সাভার পৌর এলাকার জালেশ^র জনৈক ছুবেদার আব্দুল কাদেরের ছয়তলা বাড়ির পাঁচ তলা থেকে দেলোয়ারের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই ব্যক্তি রাজধানীর ফরিদাবাদ শ্যামপুর এলাকার আইয়ুব আলীর ছেলে। গত এক মাস আগে স্ত্রী ফরিদাকে নিয়ে জালেশ^র এলাকায় ব্যবসায়ী ছুবেদার আব্দুল কাদেরের ছয়তলা বাড়ির পাঁচ তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। তিনি ঢাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন।

পুলিশ জানায়, রাতে দেলোয়ার নামের ওই যুবকের লাশ তার নিজ ফ্ল্যাটের দরজা দিয়ে একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনার পর থেকে নিহত ওই ব্যক্তির স্ত্রী ফরিদা বেগম পলাতক রয়েছে।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন ওই যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। যেহেতু নিহত ওই ব্যক্তির স্ত্রী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাই বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্তের রির্পোটের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি