মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বগুরায় ইমাম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ইমাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ধুনট উপজেলার মহিশুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফুল ইসলাম ধুনট উপজেলার বানিয়াগাতি গ্রামের মৃত মহসীন আলমের ছেলে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ জুলাই (রোববার) রাত ১০টার দিকে ধুনট উপজেলার বানিয়াগাতি জামে মসজিদে তারাবির নামাজে ইমামতি শেষে পার্শ্ববর্তী বলারবাড়ি গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন কাজী মতিউর রহমান। এ সময় পথিমধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, ইমাম মতিউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন মামলার এজাহাভুক্ত আসামি আরিফুল ইসলাম। মঙ্গলবার বিকেলের দিকে মহিশুরা বাজার এলাকায় ঘোরাফেরা করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে