শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বরফের দেশে শেখ হাসিনা-শেখ রেহানার কিছু সময়

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শেষে বেশ ফুরফুরে মেজাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ে ছোটবোন শেখ রেহানার সঙ্গে খানিকটা একান্ত সময় উপভোগ করলেন তিনি। সেই সময়ের কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বরফের দেশে দুই বোনের আনন্দময় সময়ের কিছু ছবি শেয়ার করে পলক লিখেছেন, সফল ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বার্ষিক সভা শেষে জাতির পিতার দুই কন্যা ডাভোস থেকে জুরিখ এয়ারপোর্টে যাওয়ার পথে কিছুটা স্মরণীয় সময় কাটালেন।

ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডাব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে সোমবার সকালে সুইজারল্যান্ড পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডাব্লিউইএফ) নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস শোয়াবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বাংলাদেশী নেতা হিসেবে এই ফোরামে যোগ দেন।

সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলের গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে ১৭ থেকে ২০ জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিলো- ‘প্রতিক্রিয়াশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব’।

দেখুন জুনায়েদ আহমেদ পলকের শেয়ার করা ছবিগুলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ