শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সংবাদ সম্মেলনে রিজভী

বর্জন নয়, শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বিএনপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন বর্জন নয়, শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি।

আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এমন অবস্থানের কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এই নেতা বলেন, দুঃশাসনের বিরুদ্ধে কাল ভোটবিপ্লব ঘটবে নারায়ণগঞ্জে। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। তবে নির্বাচনকে প্রভাবিত করতে নির্বাচনী এলাকার আশপাশে অবস্থান করছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। তাই ভোটদানের পরিবেশ নিরাপদ করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে ফল ঘোষণা পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান রিজভী।

এদিকে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় কি না, তা নারায়ণগঞ্জ নির্বাচনেই প্রমাণিত হবে।

সরকারের সদিচ্ছা থাকলে রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠিত হবে বলেও মন্তব্য করেন রিজভী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী