বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বর্ষবরণে যৌন হয়রানি : পিবিআইকে সহায়তা দেয়া হবে

২০১৫ সালের পহেলা বৈশাখে বর্ষবরণে টিএসসি চত্বরে যৌন হয়রানির ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পুলিশের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল, তার চুড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। কাউকে গ্রেফতার না করায় ওই মামলাটি আদালত নিস্ক্রিয় করেছিলেন। পরবর্তী সময়ে কামাল নামে একজনকে গ্রেফতার করার পর মামলাটি পুণরুজ্জীবিত করার আবেদন করা হয়েছিল।

কিন্তু আদালত সেটি না করে আংশিক পুণরুজ্জীবিত করেছেন। সেই সঙ্গে আদালত সেটির তদন্ত দায়িত্ব গোয়েন্দা পুলিশকে না দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়েছেন। ফলে মামলাটি এখন তদন্ত করছে পিবিআই।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি আরো বলেন, ‘পিবিআই এখন পর্যন্ত মামলা তদন্তে গোয়েন্দা পুলিশের কাছে কোন প্রকার সহায়তা চায়নি। পিবিআই যদি গোয়েন্দা পুলিশের সহায়তা চায় তবে তা যথাযথভাবে দেয়া হবে।’

প্রসঙ্গত: বর্ষবরণে যৌন হয়রানির ঘটনা রোধে ব্যর্থ হওয়ায় ব্যাপকভাবে সমালোচিত হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একাধিক তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু সেই কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে