বলিউডের গর্জিয়াস মা-মেয়ের জুটি তাঁরা


মম মুক্তি পাওয়ার পর পরই বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন শ্রীদেবী। সঙ্গে অবশ্যই বনি কাপুর, জাহ্নবি এবং খুশি রয়েছেন। যুক্তরাষ্ট্রে গিয়ে কখনও নিউ ইয়র্কের রাস্তায় ঘুরতে দেখা গেছে শ্রীদেবী-জাহ্নবিকে আবার কখনও ক্যালিফোর্নিয়ায়। আবার কখনও লস এঞ্জেলসে।
নিউ ইয়র্কে গিয়ে যেমন শ্রীদেবী ও বনি কাপুরদের সঙ্গে দেখা হয়েছে শাহরুখ, গৌরি খানদের তেমনি জাহ্নবিকে নিয়ে প্রায়শই ছবি তুলতে দেখা গিয়েছে শ্রী-কে l জাহ্নবিকে নিয়ে শ্রীদেবীর ওই ছবি পোস্ট করতেই, সোশ্যাল সিতে তা ভাইরাল হয়ে গেছে।
বলিউডের অন্যতম সেরা মা-মেয়ের জুটি হচ্ছেন শ্রীদেবী-জাহ্নবি কাপুর। কাপুর পরিবারের যুক্তরাষ্ট্রের ওই ছবি দেখে এমনই দাবি করছেন অনেকে। একদিকে যখন বলিউডে অভিষেকের জন্য মেকওভারের জন্য দিন দিন আরও স্টাইলিশ হয়ে উঠছেন জাহ্নবি তখন কম যান না শ্রীও। ছিপছিপে শরীরে এখনও যেন তিনি বলিউডের স্টাইল ডিভা হয়েই টক্কর দিচ্ছেন মেয়েকে। সে যা-ই হোক না কেন, শ্রীদেবী ও জাহ্নবি কাপুরকে এক ফ্রেমে পেয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্তরাও।
শোনা যাচ্ছে, করণ জহরের হাত ধরেই নাকি বলিউডে অভিষেক করছেন জাহ্নবি।
শুধু করণের স্টুডেন্ট অফ দ্য ইয়ার-ই নয়, ধর্মা প্রোডাকশনের হাত সরে নাকি শ্রীদেবী কন্যার ‘মেগা লঞ্চ’ হচ্ছে। এখন দেখা যাক সাইফ কন্যা সারা নাকি শ্রীদেবীর জাহ্নবি, স্টার কিডদের মধ্যে কে বাজিমাত করতে পারেন বলিউডে?
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













