বাংলাদেশি ব্লগারদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র


ইসলামী মৌলবাদিতার বিরুদ্ধে কথা বলার জন্য ‘আশু বিপদের মুখে থাকা’ কিছু বাংলাদেশি ব্লগারকে আশ্রয়
দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। নাজিমুদ্দিন সামাদ হত্যাকাণ্ডের পর এ বিষয়ে ভাবতে শুরু করেছে দেশটি।
গতকাল বৃহস্পতিবার মাকিঙন সরকারের পক্ষ থেকে এ কথা বলা হয়। সংবাদমাধ্যম ফক্স নিউজ আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার নাজিমুদ্দিনের ‘বর্বরোচিত হত্যাকাণ্ডের’ নিন্দা জানান। তিনি বলেন, সহিংস জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র।
টোনার বলেন, নির্দিষ্টসংখ্যক ব্লগারকে মানবিক দিক বিবেচনায় আশ্রয় দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।
তবে বিষয়টি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ওপর ছেড়ে দেন টোনার।
গত বুধবার সূত্রাপুরের একরামপুর মোড়ে নাজিমুদ্দিন সামাদকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সূত্রাপুর থানার এসআই নুরুল ইসলাম লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত করছেন পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সূত্রধর।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













