সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশের জন্ম এক দল এক ব্যক্তিতে হয়নি

স্বাধীনতার প্রকৃত ইতিহাস ছিনতাইয়ের অপচেষ্টা চলছে জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘এক দল কিংবা এক ব্যক্তির অবদানে আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়নি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের বাঁকে বাঁকে অনেক নায়ক মহানায়ক অসামান্য অবদান রয়েছে। যারা এই লাল-সবুজের পতাকা নির্মাণে প্রধান ভূমিকা রেখেছেন।’

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস স্মরণে’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় অন্যান্য নেতারা বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নির্মাণে যার যা অবদান তাকে সেই স্বীকৃতি দেয়া উচিত। শুধু ৭ মার্চ কিংবা ২৬ মার্চই স্বাধীন বাংলাদেশের ইতিহাস নয়। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নির্মাণে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মরহুম শেখ মুজিবুর রহমান, মরহুম জিয়াউর রহমান, মরহুম এমএজি ওসমানী, আ স ম আব্দুর রব, শাহজাহান সিরাজসহ যারা অসামান্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দেয়া রাষ্ট্রের দায়িত্ব।

ন্যাপ নগর যুগ্ম আহ্বায়ক মো. আনছার শিকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ন্যাপ সম্পাদক মো. নুরুল আমান চৌধুরী, মো. কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী