বাংলাদেশে গরু পাচার, মেঘালয়ে মাংস বিক্রি বন্ধ


বাংলাদেশে গরু পাচারের প্রতিবাদে মাংস বিক্রি বন্ধ রেখে আন্দোলন করছেন ভারতের মেঘালয় রাজ্যের মাংস বিক্রেতা ও কসাইরা। আর পাচারের বিষয়ে কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য শাখা।
ভারতের অনলাইন গণমাধ্যম নিউজএক্স ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে গরু পাচার বন্ধ না হওয়ার প্রতিবাদে খাসি-জৈন্তিয়া কসাই কল্যাণ সমিতির ব্যানারে মেঘালয়ের মাংস ব্যবসায়ী ও কসাইরা গত ১৮ জানুয়ারি থেকে মাংস বিক্রি বন্ধ রেখেছেন। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলবে।
এ বিষয়ে মেঘালয় বিজেপির সভাপতি শিবুন লিংদো সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে অবৈধভাবে গরু পাচারের বিষয়টিতে আমরা খুবই উদ্বিগ্ন। এর ফলে স্থানীয় কসাই ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিএসএফ ও মেঘালয় পুলিশের সদস্যরা সীমান্ত দিয়ে গরু পাচার বন্ধ করতে ব্যর্থ হয়েছেন।’
বিএসএফ জানিয়েছে, শুধু ২০১৫ সালেই অন্তত মেঘালয়ের সীমান্তপথে পাচারের সময় তিন কোটি টাকা মূল্যের দুই হাজার ৭৯টি গরু আটক করা হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ১৮ জন পাচারকারীকে।
কয়েক দশক ধরেই আসাম ও মেঘালয় রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তপথে গরু পাচার হয়ে আসছে। অবৈধ এই ব্যবসার মাধ্যমে লাভবান হয়েছেন দুই দেশের পাচারকারীরা।
মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্তের দৈর্ঘ্য ৪৪৩ কিলোমিটার। এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে পাহাড়ি ও দুর্গম এলাকা। কোনো সীমান্ত বেড়া না থাকলেও এসব স্থান দিয়ে সহজে আসা-যাওয়া করা যায় না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













