বাসচাপায় শিক্ষক-কৃষি কর্মকর্তা নিহত


মাদারীপুরে নিয়ন্ত্রণহীন একটি যাত্রীবাহী বাসের চাপায় সাবেক অধ্যক্ষ ও এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহরা হলেন- রাজৈর উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারি কর্মকর্তা প্রদীপ কুমার সরকার এবং একই উপজেলার জলিলপাড় বঙ্গরত্ন কলেজের সাবেক অধ্যক্ষ সত্তেন্দ্রনাথ কীর্ত্তনীয়া। তাদের বাড়ি রাজৈর ইপজেলার কদমবাড়ি এলাকায়। বিকেলে রাজৈর থেকে কদমবাড়ি ফিরছিলেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার সরকার এবং অধ্যক্ষ সত্তেন্দ্রনাথ কীর্ত্তনীয়া ঘটনাস্থলেই মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













