বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


কুমিল্লা: জেলার মনোহরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন বাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বাতাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম জানান, নোয়াখালীগামী নোয়খালী এক্সপ্রেস বাস (ঢাকা মেট্রো-গ ১৪-২২৪৯) এবং কুমিল্লাগামী পণ্যবাহী ট্রাকের (বগুড়া-ট ১১১৪৫৭) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। গুরুতর আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও বাস জব্দ করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













