বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাস-ট্রাক সংঘর্ষে ২ নারী নিহত, আহত ১৪

ময়মনসিংহে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ যাত্রী।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শিবপুর পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার মুকুলীয়া গ্রামের ফজলুল হকের স্ত্রী ফাতেমা (২২) ও অজ্ঞাত এক নারী (৪০)।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুবেল মিয়া (৩৩), স্বপন মিয়া (৩৬), তানিয়া বেগম (২২), আজিজুর রহমান (৪৫), আবদুর রাজ্জাক (৫০), তাহের মিয়া (৪৮), আবদুল আজিজ (৩২) ও সোহেল মিয়াকে (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সোয়া ১টার দিকে কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া (ঢাকা মেট্রো-ব-০২-১৯৩) পরিবহনের একটি বাসে সঙ্গে ময়মনসিংহগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অজ্ঞাত এক নারী ঘটনাস্থলেই মারা যান। আহত ১৫ জনকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ফাতেমা নামে আরও এক নারী মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জামেলী জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক জব্দ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি