বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে শিরীন-পাপিয়ার পদত্যাগ

বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন শিরীন সুলতানা ও সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র জানায়, গত সোমবার দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকারবিষয়ক সহ-সম্পাদকসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

একইদিন কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন শিরীন সুলতানা। তবে তিনি এখনও মহিলা দলের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।

শিরীন সুলতানা সাংবাদিকদের জানিয়েছেন, এক ব্যক্তির একাধিক পদ না রাখার সিদ্ধান্ত বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়ার পরিপ্রেক্ষিতে মহিলা দলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমি স্বনির্ভর বিষয়ে কিছুই বুঝি না। সেজন্য এই পদ থেকে পদত্যাগ করছি। এক ব্যক্তি এক পদ নীতিতে আমি মহিলা দলের সাধারণ সম্পাদক পদেই থাকতে চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদের সাবেক ভিপি শিরীন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনের স্ত্রী। বেশ কয়েক বছর গুলশান রাজনৈতিক কার্যালয়সহ রাজধানীর বাইরে বিভিন্ন সফরে শিরীন ছিলেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সহচর। বিএনপির আগের জাতীয় নির্বাহী কমিটিতে তিনি সহ মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।

কাউন্সিলের পর প্রথম দফায় ঘোষিত পদগুলোতে অনেক নিষ্ক্রিয়, কনিষ্ঠ আর হঠাৎ নেতাদেরকে পদায়নে চেয়ারপারসনের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এরপর থেকে তাকে আর চেয়ারপারসন কার্যালয়ে খালেদা জিয়ার হাত ধরে কার্যালয়ে নেওয়া বা গাড়িতে এগিয়ে দিতে দেখা যায়নি।

অন্যদিকে সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক ও চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হারুনুর রশীদের স্ত্রী। বিএনপির নতুন কমিটি ঘোষণার পর তিনিও ক্ষুব্ধ ছিলেন। তবে পদত্যাগের ব্যাপারে জানতে পাপিয়ার সঙ্গে যোগাযোগ করা যায় নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী