বিএনপির দুই নেতা ১০ দিনের রিমান্ডে
নাশকতার দুই মামলায় প্রাক্তন সংসদ সদস্য(সাভার, ঢাকা) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ও সাভার পৌরসভার মেয়র রেফাতউল্লাহর ১০ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরের পর তাদের আদালতে হাজির করে ১০ দিন করে প্রত্যেকের ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।বিকেলে শুনানি শেষে ঢাকা জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সৈয়দ সিরাজ জিন্নাত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার গভীর রাতে রাজধানীর পরীবাগের নিজ বাসা থেকে সালাউদ্দিন বাবুকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
রোববার সকালে সাভারের উলাইল এলাকার বাসায় অভিযান চালিয়ে পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাতউল্লাহকে গ্রেফতার করা হয়।
২০১৫ সালের শুরুতে বিএনপি-জামায়াতের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে গাড়িতে অগ্নিসংযোগসহ বেশ কিছু নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে সাভার থানায় একাধিক মামলা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













