বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি নির্বাচন কমিশন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, বললেন হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপি নির্বাচন কমিশন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। ‘ ‘এই নির্বাচন কমিশনের অধীনে কোন নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বিএনপির এমন মন্তব্যের জবাবে হানিফ এ কথা বলেন।

তিনি আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মুসলিম হাই স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকারের সময় গঠিত দুটি নির্বাচন কমিশন অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে। এটি কারো ইচ্ছার প্রতিফলন নয়, জনগণের ইচ্ছায় নির্বাচন কমিশন গঠন হয়েছে। এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক সৃষ্টির কোন সুযোগ নেই, যৌক্তিকতাও নেই। যারা এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান, তাদের আসলে জনগণের রায়ের প্রতি কোন আস্থা নেই। ‘

বক্তব্যে হানিফ আরও বলেন, ‘রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে সার্চ কমিটি গঠন করেছেন। সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতিকে নামের তালিকা প্রদান করেছে। পরে ৫ জনকে নিয়ে এ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ‘ তিনি নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।

কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এড.অনুপ কুমার নন্দী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী