বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিদ্রোহী প্রার্থীদের উস্কানি দিচ্ছে বিএনপি: আ’লীগ

বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই ও মনোনয়ন বাদ দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। একই সাথে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলেও ক্ষমতাসীন দলটির পক্ষথেকে বলা হয়।

শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এসময় সেখানে উপস্থিত ছিলেন দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ড. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় অন্যান্য নেতাকর্মীরা।

বিএনপি নির্বাচন ও কমিশনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য সু-পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন হানিফ। তিনি বলেন, ‘তারা জানে তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায়। তাই তারা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগের প্রার্থীদের নানা ভাবে উস্কানি দিচ্ছে। সহিংসতার সৃষ্টি করছে’।

নির্বাচন কমিশনে আওয়ামী লীগের হস্তক্ষেপের প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন। এখানে আওয়ামী লীগ কোন হস্তক্ষেপ করছে না। কেন্দ্র ও কেন্দ্রের বাইরের সকল দায়িত্বই নির্বাচন কমিশনের’।

প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয় অপহরণ পূর্ব হত্যা পরিকল্পনায় বিএনপির শীর্ষ নেতাদের জরিত থাকার অভিযোগ এনে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কেউ ছাড় পাবে না। সবাইকে খুঁজে খুঁজে বের করা হবে।’

একই সাথে সাংবাদিক সফিক রেহমানের গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শফিক রেহমানের বাসা থেকে এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) এর তথ্য পাওয়া গেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, আজ ৩য় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬১৪ টি ইউনিয়ন পরিষদের ৫২২৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে তাতক্ষনিক পতিকৃয়ায় ভোট সুষ্ঠু হয়েছে বলে দাবী করে আওয়ামী লীগ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী