বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানুষ জাতীয় পার্টিকে চায় : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনকে জাতীয় পার্টি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবে। ১৪ মে অনুষ্ঠেয় জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্টিকে ঘুরে দাঁড়াতে হবে। কারণ, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।’

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর বনানীস্থ নিজ কার্যালয়ে জাতীয় পার্টির সকল জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা প্রধান এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘যেভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আগামীতে সেভাবে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে দেশবাসী নির্বাচনী ব্যবস্থার উপর আর কোনো আস্থা রাখতে পারবে না। তাই বর্তমানের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশনকে পরবর্তীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থাগ্রহণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘গত ২৫ বছরে দুটি দলের (আ.লীগ-বিএনপি) ব্যর্থ শাসনে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তাদের জনপ্রিয়তা এখন তলানিতে। এই সুযোগ জাতীয় পার্টিকেই গ্রহণ করতে হবে। জনগণের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমার ভোট আমি দেবো- এই অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না। তাই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।’ এসময় তিনি আসন্ন জাতীয় পার্টির সম্মেলন সফল করার জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, এস.এম. আব্দুল মান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস.এম. ফয়সল চিশতী ও মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী