বিবিসিতেই ৭২ জনকে ধর্ষণ করেছিলেন স্যাভিল


ব্রিটেনের নতুন এক অনুসন্ধান প্রতিবেদনে দেখা গেছে খ্যাতনামা সাবেক রেডিও ও টিভি তারকা জিমি স্যাভিল তার বিবিসি কর্মজীবনে ৭২ জনকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছিলেন। যাদের অর্ধেকই ছিল শিশু।
একজন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যানেট স্মিথের নেতৃত্বে এই অনুসন্ধান চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যাভিল যখনই সুযোগ পেয়েছেন বিবিসির দপ্তরেই এসব যৌন নিপীড়ন চালিয়েছেন। সহকর্মীরা তার তারকা খ্যাতিতে এতোই ভীত ছিলেন যে তাকে বাধা দেয়া বা ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে মুখই খুলতে পারেনি। এমনটাই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।
স্যাভিলের আচরণের ব্যাপারে বিবিসির ওপর গুরুতর ব্যর্থতার দায় চাপিয়েছে সদ্য প্রকাশিত ওই প্রতিবেদন। তবে স্যাভিলের মৃত্যুর পরই তার এই ভয়াবহ যৌন নিপীড়নের চিত্র প্রকাশিত হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













