বিশ্বের সবচেয়ে বড় পা এবং…


গড় আকৃতির পায়ের জন্য আরামদায়ক জুতা পাওয়া মাঝে মাঝে মুশকিল হয়ে পড়ে। আর কারো পা যদি হয় অস্বাভাবিক বড়। তার জন্য পছন্দসই জুতা খুঁজে পাওয়া কতটা মুশকিল হতে পারে একবার ভেবে দেখুন।
এমন পরিস্থিতিতেই পড়তে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পায়ের অধিকারী হিসেবে গিনেজ বুক অব রেকর্ডসে স্থান পাওয়া ভেনেজুয়েলার ২০ বছর বয়সী তরুণ জেইসন রদ্রিগুয়েজকে।
সম্প্রতি সে সবচেয়ে বড় আকারের চার জোড়া জুতা উপহার পেয়েছে। উপহারগুলো পাঠিয়েছেন অস্বাভাবিক জুতা তৈরিতে দক্ষ এক জার্মান ব্যক্তি। তার নাম জর্জ ওয়েসেলস।
জর্জ ওয়েসেলস বলছেন, চল্লিশ বছর ধরে পুরো বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তিদের জুতা বানিয়ে যাচ্ছি। আর এই কাজটি করি একদম বিনা পয়সায়। জুতা বানাতে কত খরচ হবে তা নিয়ে আমি একদমই চিন্তা করি না।কারণ জুতাগুলো আমি উপহার হিসেবে দিচ্ছি।এখন পর্যন্ত ৫০০ জোড়া জুতা বিভিন্ন ব্যক্তিকে উপহার দিয়েছি।
২০১৪ সালে বিশ্বের সবচেয়ে বড় পায়ের অধিকারী হিসেবে গিনেজ বুক অব রেকর্ডসে নাম অন্তর্ভুক্ত হয় জেইসন রদ্রিগুয়েজের। তার ডান পায়ের দৈর্ঘ্য ১৫.৪ ইঞ্চি(৪০.০১ সেন্টিমিটারস) এবং বাম পায়ের দৈর্ঘ্য ১৫.৬ ইঞ্চি।তাছাড়া, রদ্রিগুয়েজ ভেনেজুয়েলার সর্বোচ্চ উচ্চতার অধিকারী।তার উচ্চতা ৭ ফুট ৩ ইঞ্চি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













