সোমবার, নভেম্বর ৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিমানে উঠতে দেয়া হল না মন্ত্রীর ছেলেকে!

মদ পানের অভিযোগে ভারতের গুজরাট রাজ্যের উপমুখ্যমন্ত্রী নিতিন পাটেলের ছেলে জয়মন পাটেলকে বিমানে চড়তে দেয়নি কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

বিমান সংস্থার কর্মীদের অভিযোগ, চূড়ান্ত মদ্যপ অবস্থায় বিমানবন্দরে এসেছিলেন জয়মন। সে কারণেই তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। যদিও উপমুখ্যমন্ত্রীর দাবি, এসব বিরোধীদের রটানো গুজব।

জানা যায়, সপরিবার ছুটি কাটাতে গ্রিসে যাওার কথা ছিল জয়মনের। সেই মতো গত সোমবার ভোরে স্ত্রী ও মেয়েকে নিয়ে আমদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছিলেন তিনি। মেয়ে বৈষ্ণবী ও স্ত্রী ঝলককে নিয়ে ভোর চারটা নাগাদ কাতার এয়ারওয়েজের একটি উড়ানে তাদের গ্রিস যাওয়ার কথা ছিল।

বিমান সংস্থার কর্মীদের অভিযোগ, জয়মন এতটাই মদ্যপ ছিলেন যে তিনি ঠিক মতো হাঁটতেও পারছিলেন না। তাকে হুইলচেয়ারে বসিয়ে ইমিগ্রেশন ও সিকিউরিটি চেকিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার চেকিংয়ের পরই সিদ্ধান্ত নেওয়া হয়, জয়মনকে বিমানে উঠতে দেওয়া হবে না।

এরপরই রাগে ফেটে পড়েন জয়মন। সংস্থার কর্মীদের সঙ্গেও তর্ক জুড়ে দেন তিনি। তবে তাতেও কাজ না হলে শেষমেশ বিমানবন্দর থেকে ফিরে আসেন জয়মন।

ঘটনার পরই ছেলের পক্ষে গুজরাটের উপমুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বিবৃতি দেন। জয়মন মদ্যপ ছিলেন না বলে দাবি করে তিনি বলেন, বউমা-নাতনিকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিল জয়মন। কিন্তু, অসুস্থ হয়ে পড়ায় বিমানবন্দর থেকে ফিরে আসতে বাধ্য হয়। বিরোধিরা আমাদের ভাবমূর্তি নষ্ট করতেই এ রকম মিথ্যা রটনা করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি