বিল থেকে বাবা-সন্তানসহ দুই শিশুর লাশ উদ্ধার!
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চলনবিল থেকে বাবাসহ দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, আলতাফ হোসেন (৪০) এবং তাঁর শিশুপুত্র নাফিল (৬) ও শিশুকন্যা আনিকা (৮)।
সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, মঙ্গলবার সকালে বিলের নাধোসৈয়দপুর এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্বজনদের দাবি, মাদ্রাসা শিক্ষক আলতাফ হোসনে তার দুই শিশু সন্তান নিয়ে ঘটনার আগের দিন বিলে মাছ ধরতে গিয়েছিলেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, সোমবার দুপুরের দিকে সন্তানদের নিয়ে বিলে মাছ ধরতে যান আলতাফ। এর পর তারা আর ফেরেননি। সকালে তাদের বাড়ির কাছেই বিলে লাশ ভেসে উঠে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













