বিশেষ সুযোগে ভোটার নিবন্ধন শুরু আগামীকাল থেকে


নির্ধারিত বয়স হওয়া সত্ত্বেও যাঁরা এখনো ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারেননি, তাঁদের সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামীকাল শুক্রবার থেকে বিশেষ সুযোগে নিজ নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে নিবন্ধিত হতে পারবেন ওই ব্যক্তিরা।
নিবন্ধনের এ প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময় কেউ চাইলে তাঁর ভোটার এলাকা পরিবর্তনও করতে পারবেন।
এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ জানান, বাদ পড়া ভোটারদের জন্য ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের এ সুযোগ দেওয়া হয়েছে। ২০১৭ সালের ১ জানুয়ারিতে যাঁরা ভোট দেওয়ার যোগ্য হবেন, অর্থাৎ যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁরা এই সুযোগ নিতে পারবেন।
মোহাম্মাদ আবদুল্লাহ আরো জানান, গত বছরে নিবন্ধনের তথ্য সংগ্রহের সময় উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক সাড়া দেননি। তাঁদের এবার তালিকাভুক্ত করা হবে। এ জন্য বাদ পড়া ভোটারদের উপজেলা নির্বাচন অফিসে আসতে হবে। ২ জানুয়ারি খসড়া প্রকাশের সময় তাঁদের নামও থাকবে ভোটার তালিকায়।
ইসির উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার জানান, বিশেষ সুযোগ দেওয়ার ফলে এবার বাড়ি বাড়ি যাচ্ছে না তথ্য সংগ্রহকারীরা। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হতে হলে যোগ্য নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যেতে হবে।
এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ১৬ নভেম্বর মাঠপর্যায়ে সব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসার বরাবর নির্দেশনা পাঠিয়েছেন ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম।
রৌশন আরা বেগম নির্দেশনায় বলেছেন, ভোটাররা সংশ্লিষ্ট উপজেলা, ইউনিয়ন বা পৌরসভা সচিবের দপ্তর থেকে ভোটার নিবন্ধন ফরম সংগ্রহ করবেন। তার সঙ্গে জন্মনিবন্ধন সনদ, এসএসসি বা সমমান পরীক্ষার সনদসহ (প্রযোজ্য ক্ষেত্রে) অন্যান্য কাগজপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিয়ে ভোটার নিবন্ধন করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













