বুকের দুধ খাওয়ানোর ছবি পোস্ট করে বিতর্কে প্রেসিডেন্টের মেয়ে


সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন কিরগিস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের মেয়ে আলিয়া শাগিয়েভা। অন্তর্বাস পরা আলোচিত ওই ছবিটির সমালোচকের তালিকায় রয়েছেন নিজের বাবা-মাও।
গত এপ্রিলে ওই ছবিটি পোস্ট করে বিতর্কের মুখে সরিয়ে নেন আলিয়া। তবে সম্প্রতি বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানান। তিনি বলেন, নারীকে যৌনতার উপকরণ হিসেবে তুলে ধরার সংস্কৃতির কারণে এই ছবিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
অনলাইনে ব্যাপক সক্রিয় আলিয়া আলোচিত ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমার সন্তানের যখন যা দরকার, আমি তাকে তখন তা খাওয়াব।’
বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যে ছবি দিয়েছি, তা স্থূল নয়। এটা বিশেষ কাজের ছবি। এর উদ্দেশ্য—আমার সন্তানের শারীরবৃত্তীয় চাহিদা পূরণ করা।’
নিজের বাবা-মায়ের সমালোচনা প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বলেন, ‘তরুণ প্রজন্ম তাদের বাবা-মায়ের চেয়ে কম রক্ষণশীল।’
ডেইলি মেইল জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া। আর মার্চ মাসে জন্ম দেন সন্তান তাজিরকে। তবে বিয়ের ছয় মাসের মধ্যে সন্তান জন্ম দেওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি মুসলিমপ্রধান দেশেটির প্রেসিডেন্টের মেয়ে।
অবশ্য এর আগেও নিজের গর্ভধারণের ছবি পোস্ট করেছিলেন আলিয়া। তখনও বেশ সমালোচনা হয় তাকে নিয়ে।
তার ভাষ্য, কে কী বললো তা নিয়ে মোটেই চিন্তিত নন তিনি। ‘সন্তানের যত্ন নেওয়া, তার চাহিদা পূরণই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ’, বলেন আলিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













