বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেতন লাখ টাকা করা হবে: শিক্ষামন্ত্রী

অতিরিক্ত রোজগারের চিন্তা বন্ধ করে শিক্ষকদের ক্লাসে মনযোগী হওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, কোনোভাবেই কোচিং বাণিজ্য চলবে না। প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে কথা বলে নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নিন। আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর আপনারা। শিক্ষকদের বেতন দ্বিগুণ হয়েছে, ভবিষ্যতে বেতন প্রয়োজনে লাখ টাকা করা হবে।

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের অধ্যক্ষদের নিয়ে শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আলোচনা সভায় বিভিন্ন কলেজের প্রায় ৫৩৫ জন অধ্যক্ষ অংশ নেন। অধ্যক্ষরা তাদের বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা, অসঙ্গতি এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‌‌‘বর্তমান উপাচার্যের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালযের বিভিন্ন সমস্যা সমাধান করে আমরা এই বিশ্ববিদ্যালয়কে কিভাবে আরো আধুনিক এবং গতিশীল করে তুলতে পারি সেজন্য কাজ চলছে। অচিরেই জাতীয় বিশ্ববিদ্যালয় দক্ষ মানব সম্পদ গড়ার কারিগরে পরিণত হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য ড. হারুন-অর-রশিদ বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করে। আর আমরা যদি আমাদের শিক্ষার মান উন্নত করে আধুনিক বিশ্বের শিক্ষা ব্যবস্থার সমতুল্য করে তুলতে পারি তাহলে দেশে আমরা মানবশক্তি গড়ে তুলতে পারব।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত