বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর গলাকাটা লাশ উদ্ধার


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক বৌদ্ধ ভিক্ষুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ওই বৌদ্ধ ভিক্ষুর নাম মংসই উ (৭৮)। তিনি উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোররাতে মংসই উকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে স্থানীয় পুণ্যার্থীরা খাবার নিয়ে বৌদ্ধ বিহারে গেলে ভিক্ষুর লাশ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ভিক্ষুর লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ক্যায়াং থেকে বৌদ্ধ ভিক্ষুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













