বয়লারের সেফটি ট্যাংক বিস্ফোরণে স্কুল ছাত্র নিহত !


মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নে নবী রাইস মিলের বয়লারের সেফটি ট্যাংক বিস্ফোরণে মোঃ রাব্বি (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার রাত ৭টার দিকে ফাড়িং বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের মামাতো ভাই শামীম আহম্মেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে রাব্বি পড়ার টেবিলে পড়তে বসে। বয়লার বিস্ফোরণের ধ্বংসাবিশেষ বাড়ির উপর পড়ে, যার নিচে চাপা পড়ে রাব্বি মারা যায়। এতে আশেপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
তিনি আরোও জানান, রাব্বি বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও তার পিতার নাম আবু কাশেম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে নবী রাইস মিলের বয়লারের গরম তুশ রাখার সেফটি ট্যাংক বিস্ফোরণে ঘটনা ঘটে। রাব্বি নিহত হয় এবং তার বাবা, মা আহত হয়। রাইস মিলের মালিক ইমরান পলাতক রয়েছে ও থানায় একটি মামলা প্রস্থতি ছলছে।
মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













