ভারতে খরার কবলে ৩৩ কোটি মানুষ


ভারতে প্রায় ৩৩ কোটি মানুষ খরাপীড়িত বলে জানিয়েছে দেশটির সরকার।
সুপ্রিম কোর্টে দেওয়া তথ্যে সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, খরা পীড়িতের এই সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, এখনও কয়েকটি রাজ্য তাদের পানি সঙ্কটের তথ্য জমা দেয়নি।
প্রচন্ড খরার কারণে ভারতের বেশিরভাগ এলাকাজুড়ে দাবদাহ দেখা দিয়েছে। কয়েকটি অঞ্চলে দিন কয়েক আগেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
মহারাষ্ট্রে ৪২ ডিগ্রি তাপমাত্রায় প্রখর রোদের মধ্যে বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে গ্রামের একটি পানির পাম্প থেকে পানি সংগ্রহ করতে গিয়ে ১১ বছর বয়সী এক বালিকা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে।
বিবিসি জানায়, নিহত বালিকার নাম যোগিতা দেশাই। রোববার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুসনদে লেখা হয়, হিটস্ট্রোক ও পানিশূন্যতায় তার মৃত্যু হয়েছে।
ভারতের অনেক অঞ্চল এখন ভীষণভাবে মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। কিন্তু গত দুই বছর সেখানে বৃষ্টিপাত অনেক কম হয়েছে।
সরকার পক্ষ থেকে বলা হয়, বর্তমানে ভারতের প্রায় ২৫৬টি জেলার মানুষ খরা পীড়িত।
খরা ও তাপপ্রবাহের কারণে পূর্বের রাজ্য উড়িষ্যাতে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। ভারতে এখন পর্যন্ত হিটস্ট্রোকে একশ’র বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত বছর দক্ষিণের রাজ্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে হিটস্ট্রোকে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। খরায় পানির অভাবে কৃষকের ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে।
দেশটির ৯১টি জলাধারে পানির পরিমাণ গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। জলাধারগুলোতে তাদের সক্ষমতার মাত্র ২৯ শতাংশ পানি জমা আছে বলে জানিয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন।
ভারতে খাওয়ার পানির প্রায় ৮৫ শতাংশই মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। কিন্তু মাটির নিচের পানির স্তরও অনেকটা নিচে নেমে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













