‘মিথ্যা অভিযোগ, সহ্য করতে পারছি না’


সাংবাদিক শফিক রেহমানকে সম্পূর্ণ ‘মিথ্যা বানোয়াট’ অভিযোগে গ্রেফতার করা হয়েছে মন্তব্য করে তার স্ত্রী তালেয়া রেহমান বলেছেন, এতো বড় মিথ্যা অভিযোগ আমি সহ্য করতে পারছি না।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘লেখক, সাংবাদিক শফিক রেহমানের রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তালেয়া রেহমান বলেন, শফিক রেহমানকে হঠাৎ করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দেখিয়ে বাসা থেকে নিয়ে যাওয়া হলো। গ্রেফতারের দুই ঘণ্টা আগেও এসব কোনো অভিযোগ সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি।
তিনি বলেন, যে লোক বিদেশের অনেক বড় সুযোগ ছেড়ে দেশের টানে এসে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, নিজের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করেন, সেই লোক কারো হত্যার ষড়যন্ত্রকারী হতে পারেন না।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ, ব্যারিস্টার সারোয়ার হোসেন, ব্যারিস্টার রুমিন ফারহান প্রমুখ।
প্রসঙ্গত, শনিবার সকালে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যা চেষ্টার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে আদালতে নেওয়া হলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













