বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে। আহত হয়েছেন প্রায় ২০০ জন। শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে রাজ্যের কানপুর শহরের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনটির ১৪টি কোচ লাইনচ্যুত হয়েছে।

ভারতের উত্তরাঞ্চলীয় রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার জানান, পাটনা-ইন্দোর এক্সপ্রেক্স যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর চিকিৎসক ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

বিজয় কুমার আরো জানান, সবচেয়ে বেশি হতাহত হয়েছে ট্রেনের এস-২ কোচে।

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। যাত্রীদের ভ্রমণ সহায়তার জন্য ঘটনাস্থলে বাস নেওয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তিনি রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে কথা বলেছেন। তিনি ঘটনা পর্যবেক্ষণ করছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানান, তিনি আশপাশের কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে যেতে বলেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জাতীয় দুর্যোগ মোকাবিলা দলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, এ দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন এবং হতাহতের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প