মিয়ানমারে আবারও শুরু হয়েছে সংঘর্ষ, নিহত ২


মিয়ানমারে রাখাইন প্রদেশে চলা সামরিক অভিযানের মধ্যেই দেশটিতে আবার সংঘর্ষ হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মুসের কাছে রোববার সংঘর্ষে অন্তত দুজন বেসামরিক লোক নিহত হয়েছেন।
রয়টার্স জানায়, চীনের সীমান্তের লাগোয়া শহর মুসে চোরাচালানের জন্য কুখ্যাত। শহরটির স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরো জানায়, রোববার সকাল থেকেই সংঘর্ষ শুরু হয়। চলমান সামরিক অভিযানের মধ্যে এখানে নতুন করে সংঘর্ষ দেশটির নেতা অং সান সুচির দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠার আশার ক্ষেত্রে আরেকটি আঘাত বলেও মন্তব্য করেছে সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় এক বাসিন্দা জানান, ব্যাপক যুদ্ধের কারণে সীমান্তবর্তী চেকপয়েন্টের কাছাকাছি এলাকা থেকে লোকজন মুসে শহরে পালিয়ে আসছে। তবে কোন কোন সংগঠনের মধ্যে যুদ্ধ হচ্ছে তা এখনো জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাসপাতালের এক কর্মী জানান, আজ সকালে গুলিবিদ্ধ এক নারী ও এক পুরুষকে হাসপাতালের আনার পর তাঁদের মৃত্যু হয়। এ ছাড়া আরো অন্তত ২৫ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মন্তব্য করেন ওই হাসপাতালকর্মী।
বাসসের খবরে জানা যায়, মিয়ানমারের সামরিক বাহিনী ও কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ)মধ্যে ১৭ বছরের অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর ২০১১ সালে দেশটির উত্তরাঞ্চলে এ দুই পক্ষ আবারো যুদ্ধে লিপ্ত হয়। তাদের মধ্যে যুদ্ধে এক লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়ে পাশের রাজ্য শানের বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়।
মুসে শহর শান রাজ্যের উত্তরে অবস্থিত এবং এটি কাচিন রাজ্যেরেও লাগোয়া। এ ছাড়া চীনের সঙ্গে মুসে শহর কেবল একটি নদী দিয়ে বিভক্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













