ভারতে পাচারকালে শিশুসহ ২৭ নারী-পুরুষ আটক
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ২৭ বাংলাদেশি নারী- পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ভারতে পাচারের সময় তাদের আটক করা হয়।
২৩ বিজিবি ব্যাটালিয়ন পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, পুটখালী সীমান্ত দিয়ে বেশ কয়জন নারী-শিশুকে ভারতে পাচার করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা পুটখালী চরের মাঠ এলাকায় অভিযান চালান। এ সময় তাঁরা ১১ নারী, ১৪ পুরুষ ও দুই শিশুকে আটক করেন। বিজিবির সদস্যরা অভিযান চালালে পাচারকারীরা পালিয়ে যায়।
ফরিদ উদ্দিন আরো জানান, আটক নারী-পুরুষদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটকদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক সুজিত কুমার জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













