বান্দরবানে স্বামীর হাতে স্কুল শিক্ষিকা খুন
বান্দরবানের লামা উপজেলা সদরের মার্মা পাড়ায় রুপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাইক্রেচিং মারমাকে (২৮) তার স্বামী কারিতাস কর্মী থোয়াইচিং মং মারমা (৩৪) কলাকেটে হত্যা করেছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয় তাদের নিজ বাসায়। পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘাতককে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সুত্র জানিয়েছে। নিহত শিক্ষিকা একই উপজেলার বড় নুনারবিল গ্রামের এবং ঘাতক স্বামীর বাড়ি বান্দরবান সদর উপজেলার মেঘলা তালুকদার পাড়ায় বলে জানা গেছে। তারা দুজনই চাকুরীজীবী হিসেবে লামা উপজেলা সদরে ভাড়া বাসায় থাকতেন এবং তাদের বিয়ে হয় ৩ মাস আগে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













