ভালোবেসে সাপকে চুমু খেতে গিয়ে মর্মান্তিক মৃত্যু !!


সাপ উদ্ধারকারী সোমনাথ মহাত্রের নাম হয়তো ইতিহাসের খাতায় লেখা থাকবে। তবে সাপ উদ্ধারের জন্য নয়, সাপকে চুমু খেতে গিয়ে সাপের কামড়েই পরপারে যাওয়ার জন্য।
গত শুক্রবার ভারতের নাবি মুম্বাইয়ের বেলাপুর এলাকায় সাপের কামড়ে মারা যান সোমনাথ।
এ বিষয়ে সোমনাথের বন্ধুর বরাত দিয়ে আরেকজন সাপ উদ্ধারকারী জানান, নাবি মুম্বাইয়ের বেলাপুর এলাকায় একটি গোখরা সাপ উদ্ধার করতে গিয়েছিলেন সোমনাথ। উদ্ধারের পর সাপটিকে তিনি অন্য এক স্থানে নিয়ে যান। তারপর সাপটির মাথায় চুমু খেতে যান। তখন হঠাৎ সাপটি সরে গিয়ে সোমনাথের বুকে ছোবল দেয়।
আরেকজন সাপ উদ্ধারকারী বলেন, সোমনাথ পাঁচ দিন ধরে নাবি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। এর আগে তিনি শতাধিক বিষধর সাপ উদ্ধার করেছেন।
তবে সোমনাথের সঙ্গেই এমন ঘটনা প্রথম নয়। এর আগে সাতারা নামের আরেক সাপ উদ্ধারকারী গোখরা সাপকে চুমু খেতে গিয়ে নিহত হন। গত ১২ বছরে সোমনাথসহ ৩১ সাপ উদ্ধারকারী এভাবেই বিষাক্ত সাপের কামড়েই নিহত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













